Tuesday, July 28, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা আর্থিক স্বাক্ষরতাবিষয়ক প্রচারণায় ইউনিয়ন ব্যাংক

আর্থিক স্বাক্ষরতাবিষয়ক প্রচারণায় ইউনিয়ন ব্যাংক

প্রেস বিজ্ঞপ্তি
ইউনিয়ন ব্যাংকের ‘ডিজিটাল লেনদেনের ব্যবহার ও উপকারিতা’ শীর্ষক আর্থিক স্বাক্ষরতাবিষয়ক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি শরীয়াহ ভিত্তিক ইউনিয়ন ব্যাংকের উখিয়া শাখা, কক্সবাজারে ফাইন্যান্সিয়াল লিটারেসি উইং আয়োজিত ‘ডিজিটাল লেনদেনের ব্যবহার ও উপকারিতা’ শীর্ষক আর্থিক স্বাক্ষরতা বিষয়ক প্রচারণা অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্রাঞ্চেস অপারেশন অ্যান্ড কন্ট্রোল ডিভিশন এবং ফ্যাইন্যান্সিয়াল লিটারেসি উইংয়ের প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চৌধুরী এস এম আতিকুর রহমান হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের কক্সবাজার শাখার প্রধান এভিপি চৌধুরী মোহাম্মদ এরফানুল হক হক্কানি, ঊখিয়া শাখার প্রধান এফএভিপি মো. জাহেদ উল্লাহ, হ্নিলা শাখার প্রধান এফএভিপি মোহাম্মদ হানিফ এবং লিংক রোড় শাখার প্রধান এসপিও খোরশেদুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে ডিজিটাল লেনদেনের গুরুত্ব, ব্যবহার ও উপকারিতা, আর্থিক পরিকল্পনা এবং সঞ্চয়ের উপকারিতা সংক্রান্ত আলোচনা ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসূচকের বড় পতনে শেয়ারবাজারে চলছে লেনদেন
পরবর্তী নিবন্ধদিল্লিতে মোদি-শেখ হাসিনা বৈঠক