Wednesday, June 10, 2026
প্রচ্ছদ বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টায়: সেনাপ্রধান

অন্তর্বর্তী সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টায়: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে সেনাসদরে বিফ্রিংয়ে এ তথ্য জানান তিনি।

সেনাপ্রধান বলেন, ‘ড. ইউনূস আগামীকাল দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করবো। আশা করি আগামীকাল (৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।’

এসময় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন সেনাপ্রধান। একই সঙ্গে পুলিশ সক্রিয় হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ১৫ সদস্যের অন্তর্বর্তী সরকার হতে পারে: সেনাপ্রধান
পরবর্তী নিবন্ধসাগরে ভেসে এলো একে একে ৩ ভাইয়ের মরদেহ