Monday, June 8, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা সফলভাবে ১১ বছর অতিক্রম করে ১২ বছরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ...

সফলভাবে ১১ বছর অতিক্রম করে ১২ বছরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর পদার্পণ

নিজস্ব প্রতিবেদক
১১ বছর সফলভাবে অতিক্রম করে ১২ বছরে পদার্পণ করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ। সফলতার সাথে ১১ বছর অতিক্রম উপলক্ষ্যে কোম্পানির প্রধান কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে উদযাপন করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এস এম নুরুজ্জামান সহ সর্বস্তরের সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে মুখ্য নির্বাহী কর্মকর্তা সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জনের জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে দেশ, জাতি ও কোম্পানির সমৃদ্ধির জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোম্পানির সিনিয়র ডিএমডি (উঃ) জনাব মোঃ মাহতাব উদ্দিন।

উল্লেখ্য যে কোম্পানির শুরু থেকেই জেনিথ ইসলামী লাইফ দাবী পরিশোধে অত্যন্ত সচেষ্ট। যে কোন ধরণের বীমা দাবী ৭ দিনের মধ্যে পরিশোধ করে থাকে। কোম্পানির শুরু থেকে এ পর্যন্ত প্রায় সব দাবী মিলিয়ে গ্রাহকের ২৫ কোটি টাকা দাবী পরিশোধ করেছে। মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন গ্রাহক সন্তুষ্টির মাধ্যমে ভবিষ্যতে বীমা দাবী পরিশোধ সহ সকল সূচকেই জেনিথ ইসলামী লাইফকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

পূর্ববর্তী নিবন্ধ২৭ দিন পর আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
পরবর্তী নিবন্ধইসরায়েলের সামরিক ব্যারাকে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ