Thursday, September 10, 2026
প্রচ্ছদ বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. রোবেদ আমিন

স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. রোবেদ আমিন

নিউজ ডেস্ক : স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন অধিদফতরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার (এনসিডিসি) পরিচালক অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন।

রোববার (১৮ আগস্ট) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের (কোড নম্বর ৩৮০১৩) সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপাশে থাকায় বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জানালেন ড. ইউনূস
পরবর্তী নিবন্ধ৭ দিনের মধ্যেই মেট্রোরেল চালুর চেষ্টা করা হবে :উপদেষ্টা