Monday, July 27, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হবে: অর্থ উপদেষ্টা

পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হবে: অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক:

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে একটি টাক্সর্ফোস গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বায়িংহাউজের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কয়েক মাসের মধ্যে জিনিসপত্রের দাম কমে আসবে বলেও তিনি জানান।

সংস্কারের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, অনেক বিষয়ই দৃশ্যমান হয়েছে। যেমন খেলাপি ঋণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে, যেসব ব্যাংকের সমস্যা ছিল সেসব ব্যাংকগুলো রিঅর্গানাইজ করা হচ্ছে। লিকুইডিটির যে সমস্যা ছিলো সেটা সমাধান করেছেন গভর্নর।

দেশের ব্যবসা-বাণিজ্য নিয়ে তিনি বলেন, আলু, পেঁয়াজের শুল্ক কমিয়ে দিয়েছি, এগুলো যাতে নিশ্চিত করে সেটার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া, মাছ, মাংস, ডিম এর বিষয়ে কথা বলেছি, বাজার মনিটরিংয়ের কথা বলেছি।

আপনারা কী জিনিসপত্রের দাম কমাতে পেরেছেন এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, না, জিনিসপত্রের দাম যে কমছে না, সেটার অনেকগুলো কারণ রয়েছে। সেটা চট করে টেনে নামিয়ে আনা যাবে না। তবে দৃশ্যমান কমেছে কিনা সেটা কয়েক মাসের মধ্যে দেখতে পারবেন।

বায়িংহাউজের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, তারা বলেছে ডিরেক্টর ছাড়া বায়িংহাউজের মাধ্যমে অনেক সময় অর্ডার দেওয়া হয়। রপ্তানির ক্ষেত্রেও সহায়তা করে। এরকম কিছু কিছু ব্যাপার রয়েছে। যেমন ইপিবির রেজিস্ট্রেশন, ব্যাংক, অর্ডারের বিষয়ে সমস্যা সমাধান করলে রপ্তানি বাড়বে। আমরা বলেছি রপ্তানি আরো বেড়ে ৫০ বিলিয়ন হবে, তারা বলেছে ১০০ বিলিয়ন ছাড়িয়ে যাবে। আমি বলেছি, এটা আমরা দেখবো, যেটা ভালো হয় সেটা করবো।

পূর্ববর্তী নিবন্ধশেয়ারবাজারে সূচকের পতন, বেড়েছে লেনদেন
পরবর্তী নিবন্ধবাংলাদেশকে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের : ড. ইউনূস