Wednesday, November 11, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য অব্যাহতি দেওয়া হলো বিএসইসির কমিশনার তারিকুজ্জামানকে

অব্যাহতি দেওয়া হলো বিএসইসির কমিশনার তারিকুজ্জামানকে

নিউজ ডেস্ক :
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার এ টি এম তারিকুজ্জামানকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিন মাস সময় দিয়ে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বুধবার (১১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

চলতি বছরের ৮মে আওয়ামী লীগ সরকার এ টি এম তারিকুজ্জামানকে কমিশনার হিসেবে নিয়োগ দেয়। কমিশনে নিয়োগের আগে তিনি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ডিএসইর এমডি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্বাহী পরিচালক।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা আদেশে বলা হয়, বিএসইসির কমিশনার এ টি এম তারিকুজ্জামানকে তার সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী অব্যাহতি প্রদানের জন্য তিন মাসের নোটিশ দেওয়া হলো। সেই হিসাবে তিনি চলতি বছরের ১০ ডিসেম্বর থেকে আর কমিশনার পদে বহাল থাকবেন না।

পূর্ববর্তী নিবন্ধআইডিআরএ’র নতুন চেয়ারম্যানকে এনআরবি ইসলামিক লাইফের ফুলেল শুভেচ্ছা
পরবর্তী নিবন্ধঢাকা-টরন্টো-ঢাকা রুটে বাড়ছে বিমানের ফ্লাইট