Tuesday, September 15, 2026
প্রচ্ছদ বাংলাদেশ পূজায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, আগামীতেও থাকবে : সেনাপ্রধান

পূজায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, আগামীতেও থাকবে : সেনাপ্রধান

নিউজ ডেস্ক :

শারদীয় দুর্গোৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পূজার আগামী দিনগুলোতেও সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর রমনা কালীমন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন সেনাপ্রধান।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। এতদিন ভালোভাবে সম্পন্ন হয়েছে বাকি যে সময়টা রয়েছে সুন্দরভাবে উদযাপন করতে পারবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তিনি বলেন, শতাব্দির পর শতাব্দি আমরা একসঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করে আসছি এ দেশে। এটা আমাদের সহাবস্থান। একজনের প্রতি অন্যজনের যে সহমর্মিতা, এটা অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে।

সবাই ভালো থাকবেন। সবাইকে শারদীয় শুভেচ্ছা। শুধু ঢাকায় নয়, সারাদেশেই যে যেখানে এ উৎসব পালন করছেন, সবার জন্যই থাকবে আমার শারদীয় শুভেচ্ছো, যোগ করেন সেনাপ্রধান।

পূর্ববর্তী নিবন্ধপূজা উদযাপন কমিটির নেতার অনুরোধেই মণ্ডপে যান শিল্পীরা : পুলিশ
পরবর্তী নিবন্ধটাটা ট্রাস্টের চেয়ারম্যান হলেন নোয়েল টাটা