Monday, June 8, 2026
প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব যেন আমাদের কাছে আসে সেভাবেই দেশকে গড়তে হবে : প্রধান উপদেষ্টা

বিশ্ব যেন আমাদের কাছে আসে সেভাবেই দেশকে গড়তে হবে : প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্ব যেন বাংলাদেশে আসে সেভাবেই দেশকে গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ছাত্র-জনতার বিপ্লবের পর মানুষ নতুন করে চিন্তার স্বাধীনতা পেয়েছে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বিপ্লবের সুফল পেতে রাষ্ট্র সংস্কারের কাজে সবার পরামর্শ চান।

এ সময় বিজ্ঞান চর্চাকে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয় সংস্কার করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধান উপদেষ্টা। এজন্য সংশ্লিষ্ট সবার কাছ থেকে সংস্কারের চাহিদা নিয়ে কাজ করা হবে বলে উল্লেখ করেন ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং এসএনবিএনসিবিএস, কলকাতার সাবেক অধ্যাপক পার্থ ঘোষ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-ভারত সেনাপ্রধানের ভার্চুয়াল বৈঠক
পরবর্তী নিবন্ধযশোরে বীমা দাবির ৩ কোটি ১৫ লাখ টাকার চেক হস্তান্তর করল পপুলার লাইফ