Thursday, July 23, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা সৌদি আরবের মক্কায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সৌদি আরবের মক্কায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

১৬ নভেম্বর মক্কা নগরের নতুন শহর উলি আল আহাদের অভিজাত কফি হাউজে স্থানীয় প্রবাসীদের নিয়ে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল জনাব এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেসিনিয়র ডিএমডি (উঃ) জনাব সৈয়দ মাসকুরুল হক, ভিপি ও প্রধান (প্রশিক্ষণ গবেষণা) জনাব মোঃ তোফাজ্জল হোসাইন (মানিক), সাভার শাখা অফিসের ইনচার্জ এবং জিএম জনাব মোঃ এবাদুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চাঁদপুর শাখা অফিসের ইনচার্জ ও বিএম জনাব মোঃ খুরশিদ আলম।

সভার সভাপতিত্ব করেন ফিন্যান্সিয়াল এসোসিয়েট (এফ.এ) জনাব মোঃ মাহবুবুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে চীনকে হটিয়ে দিচ্ছে বাংলাদেশ ও ভিয়েতনাম
পরবর্তী নিবন্ধ১০০ দিনে ৮৬২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার