Saturday, July 25, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা বেসিক ব্যাংকের নতুন চেয়ারম্যান হেলাল আহমেদ

বেসিক ব্যাংকের নতুন চেয়ারম্যান হেলাল আহমেদ

নিজস্ব প্রতিবেদক :

বেসিক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন হেলাল আহমেদ চৌধুরী। আগামী তিন বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। গত ৩১ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিসের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

সোমবার অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, হেলাল আহমেদ চৌধুরীকে তার যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর বিধান অনুসারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ সময় তিনি আর্থিক প্রতিষ্ঠান বা বীমা প্রতিষ্ঠানের পরিচালক থাকলে তা থেকে পদত্যাগের শর্তে নিয়োগ দিয়েছে সরকার।

এর আগে ৯ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে বেসিক ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসেমকে অপসারণ ক‌রে‌ছে সরকার।

২০২৩ সালের ১৫ নভেম্বর বেসিক ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ পেয়েছিলেন অধ্যাপক ড. আবুল হাসেম। তিনি ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ পান।

পূর্ববর্তী নিবন্ধনর্দান ইসলামী ইন্স্যুরেন্সের স্বাস্থ্য বীমার চেক হস্তান্তর করল রূপালী লাইফ
পরবর্তী নিবন্ধলাইসেন্সের আওতায় আসবেন এলপি গ্যাসের খুচরা ব্যবসায়ীরাও: বিইআরসি