Monday, June 8, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা সোনালী ব্যাংকের গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোনালী ব্যাংকের গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
সোনালী ব্যাংক পিএলসি, রমনা কর্পোরেট শাখা আয়োজিত গ্রাহক সমাবেশ অনুষ্ঠানে খেলাপী ঋণ আদায়, নতুণ ঋণ বিতরণ ও বৈদেশিক রেমিট্যান্স আহরণ সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২ ডিসেম্বর)অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মোঃ শওকত আলী খান।

বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামিম উদ্দিন আহমেদ ও জেনারেল ম্যানেজার মো. আলী আশরাফ আবু তাহের। রমনা কর্পোরেট শাখার জেনারেল ম্যানেজার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের নির্বাহী-কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে ৩শ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত