Monday, June 8, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা ইসলামী ব্যাংকের বঙ্গবাজার উপ শাখা উদ্বোধন

ইসলামী ব্যাংকের বঙ্গবাজার উপ শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর রমনা কর্পোরেট শাখার অধীন বঙ্গবাজার উপশাখার উদ্বোধন। সোমবার (২৩ ডিসেম্বর )ঢাকার বঙ্গবাজারে উপশাখার উদ্বোধন করা হয়।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ সাঈদ উল্লাহ প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রমনা কর্পোরেট শাখাপ্রধান মুহাম্মদ মহী উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান।স্বাগত বক্তব্য দেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ হাসানুজ্জামান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বঙ্গবাজার উপশাখা ইনচার্জ মোঃ জহির উদ্দিন।

গ্রাহক ও আমন্ত্রিত অতিথিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন সমাজসেবক মোঃ নুরুন্নবী, রহমান গার্মেন্টসের প্রোপাইটর মোহাম্মদ জাবেদ ইকবাল ও জনি কালেকশনের প্রোপাইটর মোহাম্মদ আবদুল করিম। ধন্যবাদ জ্ঞাপন করেন বঙ্গবাজার উপশাখা ইনচার্জ মোঃ জহির উদ্দিন। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআর্থিক প্রতিষ্ঠানের চাকরিতে প্রবেশে নতুন বয়সসীমা নির্ধারণ
পরবর্তী নিবন্ধছয় মাসে ৮০০ কোটি টাকা সাশ্রয় হবে বিপিসির: চেয়ারম্যান