Monday, June 8, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা জনতা ব্যাংকের শীর্ষ খেলাপী গ্রাহকদের কাছ থেকে ঋণ আদায় সংক্রান্ত বিশেষ বোর্ড...

জনতা ব্যাংকের শীর্ষ খেলাপী গ্রাহকদের কাছ থেকে ঋণ আদায় সংক্রান্ত বিশেষ বোর্ড সভা

নিজস্ব প্রতিবেদক

জনতা ব্যাংক পিএলসি-এর শীর্ষ-২০ ঋণ খেলাপিসহ অধি গ্রহণকৃত খেলাপি ঋণ আদায়ের মাধ্যমে বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণে সরকার ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদানের লক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ৭ ডিসেম্বর শনিবার বিশেষ পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় ব্যাংকের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান। এ সময় ব্যাংকের পরিচালকবৃন্দ, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, সংশ্লিষ্ট মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক গণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশুধু ভারত নয়, বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করবে সরকার: খাদ্য উপদেষ্টা
পরবর্তী নিবন্ধপ্রায় ৩৫০ কোটি টাকার ক্রয়াদেশ পেয়ে শেষ হলো ওয়ালটন আয়োজিত এটিএস এক্সপো