Saturday, July 25, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য বাজুস ফেয়ার শুরু হচ্ছে ৬ ফেব্রুয়ারি

বাজুস ফেয়ার শুরু হচ্ছে ৬ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক :
ঢাকা: আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দেশের জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন বাজুস ফেয়ার-২০২৫। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আয়োজিত রাজধানীর ৩০০ ফিটে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে তিনদিনের এ মেলা চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চতুর্থবারের মতো বাজুস ফেয়ারে ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। বাজুস ফেয়ার-২০২৫ এ প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। তবে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের প্রবেশে কোনো টিকিট লাগবে না। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বাজুস ফেয়ার-২০২৫।

বাজুসের আশা, বাজুস ফেয়ার-২০২৫ এর মাধ্যমে দেশের ১৮ কোটি মানুষ জুয়েলারি শিল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে অবগত হবেন। পাশাপাশি দেশের স্বর্ণ শিল্পীদের তৈরি আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি আন্তর্জাতিক বাজারে আরও প্রসার লাভ করবে।

পূর্ববর্তী নিবন্ধব্লুমবার্গ টেকসই উন্নয়ন তালিকায় পুঁজিবাজারের ১০ প্রতিষ্ঠান
পরবর্তী নিবন্ধআদানির প্ল্যান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি কমেছে এক তৃতীয়াংশ