Saturday, September 19, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পন্ন

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৬০তম ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) একাডেমি মিলনায়তনে শেষ হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও আইবিটিআরএ’র প্রিন্সিপাল কে এম মুনিরুল আলম আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ জুবায়েরুল হক।

এতে আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান মিজি, এন এস এম রেজাউর রহমান ও মুহাম্মদ নুরুল হোসাইন কাওসার।

বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপ কোর্সে অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধগাইবান্ধার চরাঞ্চলের নারী উদ্যোক্তাদের প্রকাশ্যে ঋণ দিল এনআরবিসি ব্যাংক
পরবর্তী নিবন্ধ‘এমডি অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটনের এস এম মাহবুবুল আলম