Tuesday, November 10, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়লো ১০ হাজার টাকা

ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়লো ১০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক :
ভাতা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিনের আন্দোলনের ফসল ঘরে তুললেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। তাদের ভাতা ৩০ শতাংশ বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হয়েছে।

২৩ ডিসেম্বর থেকে ২৫ হাজার থেকে ৫ হাজার বেড়ে ৩০ হাজার টাকা ভাতা কার্যকর হচ্ছে। এছাড়া আগামী ১ জুলাই থেকে আরও ৫ হাজার বেড়ে ৩৫ হাজার ভাতা হবে ট্রেইনি চিকিৎসকদের।

সোমবার (৩০ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসানের স্বাক্ষরিত পৃথক দুইটি প্রতিষ্ঠানের জন্য দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধিভুক্ত প্রতিষ্ঠানের জন্য দেওয়া প্রবিধিতে উল্লেখ করা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ-এর আওতাধীন বিএসএমএমইউ ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট ও নন- রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার ২৫ হাজার টাকা থেকে ২০ শতাংশ বৃদ্ধি করে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হলো, যা ২৩ ডিসেম্বর থেকে কার্যকর।

পূর্ববর্তী নিবন্ধগ্রাহকদের ২৮ কোটি টাকা দাবি পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ
পরবর্তী নিবন্ধপুলিশের মধ্যে অপরাধীদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে : প্রধান উপদেষ্টা