Tuesday, June 9, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা

সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা

নিজস্ব প্রতিবেদক:

সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সঙ্গে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) এর ১৪তম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।

পর্যালোচনা সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্যবৃন্দ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়, ব্যাংকের মাঠ পর্যায়ের সকল জেনারেল ম্যানেজারসহ এসএমটি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা বাংলাদেশ হাইকমিশনারের
পরবর্তী নিবন্ধকুমিল্লায় ৫ কোটি টাকা দাবী পরিশোধ করলো ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স