Saturday, July 25, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য চিনির দামে সুখবর 

চিনির দামে সুখবর 

নিউজ ডেস্ক:
বিশ্ববাজারে অপরিশোধিত চিনির দাম কমার প্রভাব পড়ছে দেশের বাজারেও। খোলা ও প্যাকেটজাত; দুই ধরনের চিনির দামই কমানোর সিদ্ধান্ত নিয়েছেন আমদানিকারকরা। 

এর মধ্যে প্যাকেটজাত চিনির দাম কেজিতে ৫ টাকা কমাচ্ছে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। এখন থেকে বাজারে প্রতি কেজি প্যাকেটজাত চিনি বিক্রি হবে ১২০ টাকা দরে। এতদিন এ দর ছিল ১২৫ টাকা। একইসঙ্গে খোলা চিনির দর ১২০ টাকা থেকে কমে হচ্ছে ১১৮ টাকা। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) চিনি পরিশোধনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, বিশ্ববাজারে অপরিশোধিত চিনির দর কিছুটা কমে আসার কারণে স্থানীয় বাজারেও দর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে চিনির বাজারে শীর্ষ অবস্থানে মেঘনা ও সিটি গ্রুপ। মেঘনা গ্রুপ ইতোমধ্যে নতুন কম দরের চিনি বাজারজাত শুরু করেছে। সিটি গ্রুপও কমানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে। 

এ বিষয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহকারী ব্যবস্থাপক তাসলিম শাহরিয়ার বলেন, গত সোমবার থেকে নতুন কম দরের প্যাকেট ছাপানো শুরু হয়েছে। ইতোমধ্যে বাজারে সরবরাহ শুরু করেছি আমরা।

পূর্ববর্তী নিবন্ধবৃহস্পতিবার একুশে পদক বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
পরবর্তী নিবন্ধরূপালী ব্যাংকের রাজশাহী বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত