Sunday, September 20, 2026
প্রচ্ছদ শেয়ারবাজার পর্ষদ সভা স্থগিত করলো আইপিডিসি ফাইন্যান্স

পর্ষদ সভা স্থগিত করলো আইপিডিসি ফাইন্যান্স

নিউজ ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসির পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার ২৪ মার্চ বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে।

আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

পূর্ববর্তী নিবন্ধলেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা
পরবর্তী নিবন্ধসিমটেক্স ইন্ডাস্ট্রিজের ক্রেডিট রেটিং সম্পন্ন