Saturday, July 25, 2026
প্রচ্ছদ শেয়ারবাজার দরপতনের শীর্ষে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

দরপতনের শীর্ষে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

নিউজ ডেস্ক:

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ৮০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৪ দশমিক ৭৮ শতাংশ। আর ৪ দশমিক ৬৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, ন্যাশনাল ফিড মিলস, ইস্টার্ন লুব্রিকেন্টস, ক্রাউন সিমেন্ট, আলিফ ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্সড মিল্ক এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড।

পূর্ববর্তী নিবন্ধহাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিলে পুঁজিবাজারে তালিকাভুক্তি বাধ্যতামূলক
পরবর্তী নিবন্ধদরবৃদ্ধির শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স