Wednesday, June 10, 2026
প্রচ্ছদ শেয়ারবাজার রমজানে নতুন সূচিতে চলবে শেয়ারবাজারের লেনদেন

রমজানে নতুন সূচিতে চলবে শেয়ারবাজারের লেনদেন

নিউজ ডেস্ক:
চাঁদ দেখা সাপেক্ষে রোববার (২ মার্চ) শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এ উপলক্ষ্যে দেশের শেয়ারবাজারের লেনদেন সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

রমজান মাসে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চলবে। এর মধ্যে শেষ ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে। সে হিসেবে রোজায় শেয়ারবাজারে ৪০ মিনিট কম লেনদেন হবে।

সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজায় সকাল ১০টা থেকে থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে। এরপর ১০ মিনিট হবে ‘পোস্ট ক্লোজিং সেশন’। তবে ডিএসই দাপ্তরিক কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

সাধারণত শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত লেনদেন চলে। এরপর ১০ মিনিট থাকে পোস্ট ক্লোজিং সেশন।

পূর্ববর্তী নিবন্ধদেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার
পরবর্তী নিবন্ধসোনার দাম আরও কমলো