Saturday, September 19, 2026
প্রচ্ছদ শেয়ারবাজার সাপ্তাহিক দরপতনের শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

সাপ্তাহিক দরপতনের শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

নিউজ ডেস্ক:
বিদায়ী সপ্তাহে (০৯ মার্চ-১৩ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর কমেছে ১১ দশমিক ৪৭ শতাংশ। কোম্পানিটির শেয়ারের মূল্য কমেছে ৮ টাকা ৫০ পয়সা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর কমেছে ৯ দশমিক ২১ শতাংশ। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংক পিএলসি শেয়ারদর কমেছে ৮ দশমিক ৬৫ শতাংশ।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন ক্যাবলস, সামিট পাওলার, আইবিবিএল সেকেন্ড পার্পেটুয়াল মুদারাবা বন্ড, ফ্যামিলিটেক্স বিডি, খুলনা পাওয়ার এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স।

পূর্ববর্তী নিবন্ধসাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
পরবর্তী নিবন্ধএস আলম কোল্ডের শেয়ারদর বেড়েছে ৩২ শতাংশ