Saturday, September 19, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য সোনার দাম আরও কমল ৩ হাজার ৫৭০ টাকা

সোনার দাম আরও কমল ৩ হাজার ৫৭০ টাকা

নিউজ ডেস্ক:

স্বর্ণালঙ্কার কিনতে আগ্রহী ক্রেতাদের জন্য ফের সুখবর! বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার দাম আরেক দফায় কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (৩ মে) সন্ধ্যায় বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ৫৭০ টাকা কমানো হয়েছে। এর ফলে নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা। এই নতুন মূল্য রবিবার (৪ মে) থেকে কার্যকর হবে।

বাজুস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ২৩ এপ্রিল বাজুস সোনার দাম ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা কমিয়েছিল। সেই সময় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা।

সোনার দামের এই ধারাবাহিক পতনে সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে বলে আশা করা যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন
পরবর্তী নিবন্ধশর্তের বেড়াজালে বন্দী নয় বাংলাদেশ: আইএমএফকে আনিসুজ্জামানের