দুই ঘণ্টায় সূচক নিম্নমুখী, লেনদেনে ধীরগতি


নিউজ ডেস্ক:

সপ্তাহের পঞ্চম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেনে ধীরগতি দেখা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৮ মে) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৬ দশমিক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৫১ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৫ দশমিক ৩১ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ৫৩ পয়েন্ট কমে যথাক্রমে ১০১৯ ও ১৭১৪ পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১১৫ কোটি ৭৪ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬ কোম্পানির শেয়ারদর।

পূর্ববর্তী নিবন্ধসামাজিক উন্নয়নে করছাড় সুবিধা পেল ৯ প্রতিষ্ঠান
পরবর্তী নিবন্ধসোনালী ব্যাংকের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত