Friday, November 6, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এখন ইউনুস ট্রেড সেন্টারে

রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এখন ইউনুস ট্রেড সেন্টারে

????????????????????????????????????

সংবাদ বিজ্ঞপ্তি:
রূপালী ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ের কার্যক্রম নতুন ঠিকানায় শুরু করেছে। রবিবার(০৪.০৫.২০২৫) রাজধানীর ৫২-৫৩, দিলকুশাস্থ ইউনুস ট্রেড সেন্টারে স্থানান্তরকৃত ঠিকানায় প্রধান কার্যালয়ের কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যাংকের প্রধান কার্যালয়’রূপালী ভবন’ ৩৪ দিলকুশায় নিজস্ব ভবনে কার্যাক্রম পরিচালনা করে আসছিল। কিন্তু ভবনটিতে রেট্টোফিটিং এবং অত্যাধুনিকভাবে গড়ে তোলার জন্য সংস্কার কার্যক্রম চলমান থাকায় প্রধান কার্যালয় ইউনুস ট্রেড সেন্টারে স্থানান্তর করা হয়েছে। সংস্কার কার্যক্রম শেষে ব্যাংক পুনরায় নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করবে বলে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো.হারুনুর রশীদউপস্থিত ছিলেন।
এছাড়াও মহাব্যবস্থাপক ইয়াছমিন বেগম, মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মঈন উদ্দিনমাসুদ, মো. নোমানমিয়া, সালামুন নেছা, তানভীর হাসনাই মঈন, শেখ মুনজুর করিমও মো.মনিরুল হক সহ ব্যাংকের উর্ধতন কর্মকতরা এ সময় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধন্যাশনাল ব্যাংকের ক্যাশ অফিসারদের প্রশিক্ষণ কোর্স শুরু
পরবর্তী নিবন্ধইতিবাচক ব্যবসা ও গ্রাহকের আস্থা অর্জনে কাজিম উদ্দিনের ঈর্ষণীয় সাফল্য