লোকসানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

নিউজ ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হলেও আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ৪ টাকা ৭৬ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে সমন্বিতভাবে ৩০ পয়সা আয় হয়েছিল।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো মাইনাস ১৭ টাকা ৮০ পয়সা। আগের বছরে যা ছিলো মাইনাস ১৮ টাকা ৫৩ পয়সা।

গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৬৪ পয়সা।

পূর্ববর্তী নিবন্ধএনবিআর চেয়ারম্যানকে অপসারণের বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি
পরবর্তী নিবন্ধডিএসইতে পিই রেশিও কমেছে ৩.৭১ শতাংশ