ব্র্যাক ব্যাংকের মনোনীত পরিচালকের শেয়ার ক্রয়


নিউজ ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসির এক মনোনীত পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির মনোনীত পরিচালক আসিফ সালেহ কোম্পানিটির ৫০ হাজার শেয়ার ক্রয় করেছেন।

তিনি বর্তমান বাজার মূল্যে পাবলিক মার্কেট থেকে শেয়ার ক্রয় করেছেন। এর আগে ১৪ মে এই মনোনীত পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ নির্ধারণ
পরবর্তী নিবন্ধসিঙ্গাপুরে নিয়োগ দিলো সিঙ্গাপুরে পণ্য বিক্রয়ে পরিবেশক নিয়োগ দিলো ওয়ালটন