ব্লকে ২৮ কোটি টাকার লেনদেন

নিউজ ডেস্ক:

[সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬ লাখ ২৮ হাজার ২৬২টি শেয়ার ৭৯ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৮ কোটি ৫৭ লাখ ১৬ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৯ মে) ব্লকে সবচেয়ে বেশি এসইএমএল লেকার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৬ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৬ কোটি ৫৭ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা ফাইন ফুডসের ২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনগদের ২০০০ কোটি আত্মসাৎ, পুরোনো ম্যানেজমেন্টের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক
পরবর্তী নিবন্ধশেখ পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর পৌনে ২ লাখ কোটি টাকার সম্পদ জব্দ