
নিজস্ব প্রতিবেদক
জনতা ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত।
২৫ জুলাই শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান ও উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফয়েজ আলম।
ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ফারজানা খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে ময়মনসিংহ বিভাগের এরিয়া প্রধানগণ ও অন্যান্য নির্বাহীবৃন্দ এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।


