ডিএমডি ইকবাল হোসেনের সোনালী ব্যাংকে যোগদান

নিজস্ব প্রতিবেদক:
সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন খান ইকবাল হোসেন। সোনালী ব্যাংকে যোগদানের আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক ও রূপালী ব্যাংক পিএলসিতে ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৪ জুলাই ২০২৫ তারিখে র্আথিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে কৃষি ব্যাংক হতে সোনালী ব্যাংকে পদায়ন করা হয়।
তিনি ১৫ জুলাই সোনালী ব্যাংকে যোগদান করেন। খান ইকবাল হোসেন ১৯৯৮ সালে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে র্কমজীবন শুরু করেন।
র্দীঘ ২৭ বছরের র্কমজীবনে তিনি বিভিন্ন শাখায়, র্কপোরেট ব্যাংকিং, সাধারণ ব্যাংকিং ছাড়াও রূপালী ব্যাংকের প্রধান র্কাযালয়ে ক্রেডিট, অপারেশন, হিউম্যান রির্সোস ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ও রিকভারি বিভাগের প্রধান হিসেবে অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সাথে দায়িত্ব
পালন করেন। ব্যাংকের ক্ষুদ্র ও মাঝারি ঋণ খাতে নেতৃত্ব, উদ্ভাবনী পরিকল্পনা ও সমন্বয়ে তিনি দক্ষতার স্বাক্ষর রাখেন। খান ইকবাল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি র্অজন করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংর্কাস, বাংলাদেশ হতে ডিএআইবিবি ডিগ্রি লাভ করেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও র্কমশালায় অংশ নেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজির্স্ট্রাড গ্রাজুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্য।

পূর্ববর্তী নিবন্ধএনআরবিসি ব্যাংকের পুনর্গঠিত শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধঋণ পুনর্গঠনের বিশেষ সুযোগ পাচ্ছে ব্যাংক