সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:

সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সাথে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) এর ১৬তম পর্যালোচনা সভা ২৮ এপ্রিল সোমবার প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।

পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্যবৃন্দ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়, ব্যাংকের মাঠ পর্যায়ের সকল জেনারেল ম্যানেজারসহ এসএমটি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপে-কমিশনের চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের শুভেচ্ছা
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ইন্টারন্যাশনাল ট্রেড ম্যানেজমেন্ট’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত