
মুকসুদপুরে এসএসসিতে ফারহানা , ১২২২ নম্বর মেসবাহ উদ্দিন নাঈম ১২০৬ নম্বর পেয়ে শির্ষে
দেলোয়ার হোসেন
মুকসুদপুর গোপালগঞ্জ:
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ১৩০০ নম্বরের মধ্যে ব্যতিক্রমী কৃতিত্ব অর্জন করেছে দুই শিক্ষার্থী। মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারহানা ফরহাদ ১২২২নম্বর,মুকসুদপুর সরকারী মডেল এস, জে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃমেসবাহউদ্দিন নাঈম ১২০৬নম্বর পেয়েছে। উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত এই দুইজন শিক্ষার্থী হতে পারেন গোপালগঞ্জ জেলার ও সেরা এমনটাই জানিয়েছেন সংম্লিষ্টরা।
মোঃমেসবাহউদ্দিন নাঈম মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রাম মুকসুদপুর সরকারী মডেল এস,জে উচ্চ বিদ্যালয়ের ইসলাম ধর্মের শিক্ষক মিরান হোসেনের ছেলে । ফারহানা ফরহাদ চন্ডিবরদী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম ফরহাদ রিপন সরদারের মেয়ে।

শুধু ভালো ফলাফল নয়, তাদের চোখে একটাই স্বপ্ন ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করা। এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে ফারহানা, মোঃ মেসবাহউদ্দিন নাঈম । তাদের এই সাফল্যে খুশি শিক্ষক,পরিবার ও এলাকাবাসী। ফারহানার বাবা বলেন,আমার মেয়ের এমন অর্জন আমাদের গর্বিত করেছে।আমরা চাই,সে মানুষের জন্য কাজ করুক। েেমসবাহউদ্দিন নাঈমের বাবা বলেন আমার ছেলে২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেছে আমি ও আমাদের সকল শিক্ষক গর্বিত লেখাপড়া আরো ভাল রিজাল্ট করবে আশা করি।
মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, শুরু থেকেই ফারহানা ছিল পরিশ্রমী ও মনোযোগী। মুকসুদপুর সরকারী মডেল এস,জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল বলেন মোঃ মেসবাহউদ্দিন নাঈম লেখাপড়া শুরু থেকে ভাল মনোযোগী ছিলো তাদের এই সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
ফারহানা ও মোঃ মেসবাহউদ্দিন নাঈম তাদের পরিবার দেশবাসীর দোয়া কামনা করেছে, ভবিষ্যতে নিজেদের স্বপ্নপূরণ করতে পারে।


