অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণ জানে না রহিমা ফুড

নিউজ ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ০১ জুন কোম্পানিটির শেয়ার দর ছিল ৬৫ টাকা ৯০ পয়সা। আর গতকাল ১৩ জুলাই বাজার শেষে কোম্পানিটির শেয়ারদর ১১২ টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ ২৩ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৪৬ টাকা ১০ পয়সা।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধসূচকের মিশ্র প্রতিক্রিয়া, দুই ঘণ্টায় লেনদেন ২৭০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধসেনা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা