গ্রামীণফোনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৬ জুলাই বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

পূর্ববর্তী নিবন্ধব্লু-চিপ কোম্পানির স্বীকৃতি পেল লাভেলো আইসক্রিম
পরবর্তী নিবন্ধমার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন