ব্লকে ১৫ কোটি টাকার লেনদেন

নিউজ ডেস্ক:

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৬ লাখ ৮৭ হাজার ৮৬৪টি শেয়ার ৬৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৫ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৪ জুলাই) ব্লকে সবচেয়ে বেশি ইস্টার্ন লুব্রিকেন্টসের ৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডসের ২ কোটি ৬১ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা রেনাটার ২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ“ট্রায়াল অব সূর্যসেন” নাটকের ৩৮ তম মঞ্চায়ন শিল্পকলায়
পরবর্তী নিবন্ধজুলাইয়ের ১৩ দিনে রেমিট্যান্স এলো ১৪৪৪৭ কোটি টাকা