
প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ কৃষি ব্যাংকে জিয়া পরিষদের ৬১ (একষট্টি) সদস্য বিশিষ্ট কমিটি গত বুধবার (১৮ জুন) গঠন করা হয়। অভিযোগের প্রেক্ষিতে গত রবিবার (২২ জুন) যা রহিত করা হয়। আজ সোমবার (২৫ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন মহোদয়ের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে উক্ত রহিতকরণ আদেশ প্রত্যাহার করা হয়।
ইতোপূর্বে উপ-মহাব্যবস্থাপক সোহরাব জাকিরকে সভাপতি এবং সহকারী মহাব্যবস্থাপক মোঃ হোসাইন আহমেদ শামীমকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ কৃষি ব্যাংক জিয়া পরিষদ কমিটি গঠন করা হয়েছিলো। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহকারী মহাব্যবস্থাপক রাশেদ আফজাল, সিনিয়র সহ-সভাপতি, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আবু হাসান জনি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিনিয়র অফিসার নাজমুল হক মন্ডল অপুকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী একটি বুদ্ধিজীবী ও গবেষণাধর্মী সংগঠন জিয়া পরিষদ। বাংলাদেশ কৃষি ব্যাংকে সততা ও জবাবদিহিতা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠায় পেশাজীবী প্লাটফর্ম হিসাবে ব্যাংকের মর্যাদা উন্নিতকরণের লক্ষ্যকে সামনে রেখে এই কমিটি কাজ করবে মর্মে আশাবাদ ব্যক্ত করা হয়।


