
নিজস্ব প্রতিবেদক: সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণের অগ্রগতি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ আগস্ট (সোমবার) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এক ভার্চ্যুয়াল মিটিংয়ের মাধ্যমে সিএমএসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনে সারাদেশের শাখা ব্যবস্থাপকদের নির্দেশনা প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।


