জনতা ব্যাংক স্টাফ কলেজে ২৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক:
সোমবার (১৮ আগস্ট) জনতা ব্যাংক স্টাফ কলেজ, ঢাকা কর্তৃক আয়োজিত ফাউন্ডেশন কোর্স ফর অফিসার্স (ব্যাচ ১০/২৫) শীর্ষক ২৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর মো. মজিবর রহমান।

প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক স্টাফ কলেজের ডিজিএম ও স্টাফ কলেজ ইনচার্জসহ অন্যান্য নির্বাহী ও অনুষদ সদস্যবৃন্দ।

প্রশিক্ষণটির মাধ্যমে অংশগ্রহণকারীদের ব্যাংকিং, প্রশাসন ও প্রফেশনাল স্কিল উন্নয়নে সহায়তা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরূপালী ব্যাংকে সিএমএসএমই খাতে ঋণ বিতরণের অগ্রগতি সংক্রান্ত সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ শ্রেণীকরণওপ্রভিশনিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত