ব্লকে ১৪ কোটি টাকার লেনদেন


নিউজ ডেস্ক:

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৩ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪০ লাখ ৮৯ হাজার ৯৮৯ টি শেয়ার ৭০ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৪ কোটি ৮৬ লাখ ৪৬ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) ব্লকে সবচেয়ে বেশি ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ৮৯ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ২ কোটি ৭৪ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের ১ কোটি ৪৮ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশেষ কার্যদিবসে সূচক বাড়লো, সামান্য কমেছে লেনদেন
পরবর্তী নিবন্ধপ্রথম ১০ দিনেই ই-রিটার্ন দাখিল প্রায় ১ লাখ করদাতার