ব্লকে ২৯ কোটি টাকার লেনদেন

নিউজ ডেস্ক:
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৩৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮২ লাখ ৬৮ হাজার ৪১২ টি শেয়ার ১১১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৯ কোটি ৭৭ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০৬ আগস্ট) ব্লকে সবচেয়ে বেশি ট্রাস্ট ব্যাংকের ৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিটি ইন্স্যুরেন্সের ৫ কোটি ২৯ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসুকুক বন্ড বরাদ্দের হার পুনর্নির্ধারণ
পরবর্তী নিবন্ধ৫৪৮ কোটি টাকায় ৭০ হাজার টন সার কিনবে সরকার