আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৩৪তম পর্ষদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের ৪৩৪তম সভা ৬ আগস্ট ২০২৫, বুধবার রাজধানীর সিক্স সিজনস হোটেলে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান
খাজা শাহরিয়ারের সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় পর্ষদ পরিচালক মোঃ শাহীন উল ইসলাম, মোঃ আবদুল ওয়াদুদ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান, ব্যাংকের কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজুলাই পূনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে জনতা ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি পালিত
পরবর্তী নিবন্ধকর্মসংস্থান ব্যাংকে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন