
সংবাদ বিজ্ঞপ্তি:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন ব্যব¯াপনা পরিচালক (এমডি) হিসেবে মাঃ ওমর ফারুক খাঁন ৩ আগস্ট ২০২৫, রবিবার নিযুক্ত হয়েছেন। এর আগ তিনি ইসলামী ব্যাংকর ভারপ্রাপ্ত ব্যব¯াপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলন।
ইতঃপূর্ব তিনি এনআরবি ব্যাংক পিএলসির ভারপ্রাপ্ত ব্যব¯াপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন করেন ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে যোগদান করেন। তিনি প্রধান কার্যালয় ট্রেজারি, ফরেন ট্রেড, করপারেট ইনভেস্টমেন্টসহ বিভিন উইং, ডিভিশন এবং জোন, লোকাল অফিস ও শাখা প্রধানসহ বিভিন পদে প্রায় ৪ দশক সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদশ এর একজন ডিপ্লামাড অ্যাসাসিয়েট এবং আইসিসি এফিলিয়েটড দ্যা লন্ডন ইনস্টিটিউট অব ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স কর্তৃক সার্টিফাইড ডকুমটারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস) ডিগ্রি অর্জন করন। তিনি সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, চীন, মালেয়শিয়া, কাতার, থাইল্যান্ড, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও নেপালসহ বিভিন দেশ আন্তর্জাতিক ক্রেডিট ম্যানেজমেন্টসহ ব্যাংকিং বিষয় বিভিন সেমিনার ও প্রশিক্ষণ অংশ গ্রহণ করেন। তিনি ১৯৬৩ সালে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন।


