
নিজস্ব প্রতিবেদক:
জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ২২ সেপ্টেম্বর
সোমবার ব্যাংকের প্রধান র্কাযালয়ে এ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (এ্যালকো) সভা
অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা, মো. ফয়েজ আলম, মো. নজরুল ইসলাম ও মো. আশরাফুল আলমসহ মহাব্যবস্থাপকবৃন্দ ও সংশ্লিষ্ট উপমহাব্যবস্থাপকবৃন্দ
উপস্থিত ছিলেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান র্বতমান অবস্থার আলোকে
র্কমকৌশল র্নিধারণ করে স্বল্প সুদের আমানত, ফরেন রেমিট্যান্স বৃদ্ধি এবং শ্রেণিকৃত ঋণ আদায়
ও হ্রাস, অবলোপনকৃত ঋণ আদায়ে জোর দেয়াসহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে র্নিদেশনা প্রদান
করেন।


