সুনামগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের গ্রাহক সমাবেশ ও গণশুনানী অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:

কর্মসংস্থান ব্যাংকের সুনামগঞ্জ শাখার গ্রাহক এবং অংশীজনের অংশগ্রহণে গ্রাহক সমাবেশ ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি এই কর্মসুচি অনুষ্ঠিত হয়।

গ্রাহক সমাবেশ ও গণশুনানিতে কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী ও সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের ঋণ আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মুহ: আকতার হোসেন প্রধান, শাখা নিয়ন্ত্রণ বিভাগের উপমহাব্যবস্থাপক মনোজ রায়, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো: মোমতাজ উদ্দিন, বোর্ড সচিব মো. ইকবাল হোসেন প্রমুখ।

গণশুনানিতে প্রধান অতিথি ড. এ এফ এম মতিউর রহমান সুনামগঞ্জকে ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করে জেলার কৃষি, মৎস্য, হাওর নির্ভরপণ্য এবং পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দেন। এসময়ে তিনি উদ্যোক্তাদের কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দেন।

ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে সব সেবাপ্রদানকারীকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রেখে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান। কর্মসংস্থান ব্যাংক উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে অর্থায়ন করছে জানিয়ে তিনি বলেন, সুনামগঞ্জ জেলার পিছিয়ে পড়া জনপদের পাশে থাকবে কর্মসংস্থান ব্যাংক। এসময়ে তিনি সঠিক ব্যক্তিকে সঠিক পরিমাণে ঋণ দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহবান জানান।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আর্থিক অন্তর্ভূক্তির মাধ্যমে কর্মসংস্থানের অভাব দূর করে কর্মসংস্থান ব্যাংকের সহায়তায় আত্মনির্ভরশীল উদ্যোক্তা তৈরির আহবান জানান। এসময়ে তিনি চামড়া শিল্প, সোলার প্যানেল, জুয়েলারী প্রভৃতি খাতে ঋণ প্রদানের ব্যাপক সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন।

সমাবেশে অতিথিরা আমন্ত্রিত অংশীজন ও গ্রাহকদের বিভিন্ন মতামত এবং ব্যাংকের বিদ্যমান সেবা সম্পর্কে অবহিত হয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এসময়ে অংশীজন ও গ্রাহকরা ব্যাংকের সেবা সম্পর্কে সন্তুষ্ট প্রকাশ করেন। বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধঅনলাইনে ফি-চার্জ আদায়ে এনজিও বিষয়ক ব্যুরোর সাথে সোনালী ব্যাংকের চুক্তি
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ ইসলামী ব্যাংকে ক্যাশ ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্স শুরু