অনলাইনে বিএডিসির ফি-চার্জ আদায় করবে সোনালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:
সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বাংলাদেশ কৃষি উন্নয়ন র্কপোরেশনের (বিএডিসি) সেচ র্চাজ, সার-বীজ বিক্রয় ও ঠিকাদার/ডিলার লাইসেন্স নবায়ন ফিসহ বিভিন্ন ফি ও র্চাজ আদায়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। ১০ সেপ্টেম্বর বুধবার ব্যাংকের প্রধান র্কাযালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুক্তি শেষে পরষ্পর চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম ও বিএডিসির সদস্য পরিচালক (র্অথ) সৌরেন্দ্র নাথ সাহা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুর রহমান খান, বিএডিসির সচিব মো. আমিনুল ইসলাম ও হিসাব নিয়ন্ত্রক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট র্কমর্কতারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে ট্যাপের কৌশলগত চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধমনিরুল হক চৌধুরীকে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের শুভেচ্ছা