ওয়েব-বেইজড গ্রিনপিন সার্ভিস চালু করলো জনতা ব্যাংক


নিজস্ব প্রতিবেদক:
কার্ড হোল্ডারদের জন্য গ্রিনপিন সেবা চালু করেছে জনতা ব্যাংক পিএলসি। ২১ সেপ্টেম্বর রোববার ব্যাংকের প্রধান র্কাযালয়ে এ র্কাযক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা, মোঃ ফয়েজ আলম, মোঃ নজরুল ইসলাম ও মোঃ আশরাফুল আলম এবং মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিসসহ র্ঊধ্বতন র্নিবাহী, র্কমর্কতাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান বলেন, জনতা ব্যাংক গ্রিন ব্যাংকিং র্কাযক্রমকে ত্বরান্বিত করেছে এরই ধারাবাহিকতায় র্কাড ব্যবহারকারীদের উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করতে গ্রিনপিন সুবিধাটি নিয়ে আসা হয়েছে, এতে র্কাডের তথ্য সুরক্ষা ব্যবস্থা আরও জোড়দার করা হয়েছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান জানান, অনন্য এই সেবাটির মাধ্যমে জনতা ব্যাংকের ডেবিট ও ক্রেডিট র্কাডের গ্রাহকরা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ঘরে বসেই র্কাড সক্রিয় করা এবং তা ক্ষণিক পিন তৈরি বা পিন পরির্বতন করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৩৯তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের সঙ্গে আফ্রিকান প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত