পপুলার লাইফের ২০% ক্যাশ ডিভিডেন্ট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় কোম্পানীর ভাইস চেয়ারম্যান কবির আহমেদ, পরিচালক মোঃ মোতাহার হোসেন ও মোহাম্মদ আমির হোসেন চৌধুরী, স্বতন্ত্র পরিচালক ড. মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া, মোহাম্মদ হাবিবুল বাহার, মোহাম্মদ আতিক আকবর, ময়নুল ইসলাম ও মোস্তফা জামাল হোসেন এফসিএ, কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কোম্পানী সচিব মোস্তফা হেলাল কবির। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪ সালের জন্য ২০% ক্যাশ ডিভিডেন্ট অনুমোদন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের সঙ্গে আফ্রিকান প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা