বৈদেশিক ব্যাংকিং সেবা আধুনিকীকরণে মে ইন্টারন্যাশনালের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি


নিজস্ব প্রতিবেদক:

এনআরবিসি ব্যাংক বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ব্যাংকিং সেবা আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাৎক্ষণিক ভেসেল মুভমেন্টস, কনটেইনার ট্র্যাকিং এবং আমদানিকৃত পণ্যের মূল্য যাচাই করবে এনআরবিসি ব্যাংক। বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে সেবা প্রদান ও গ্রহণ সংক্রান্ত এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এনআরবিসি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান এবং মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমিনুল কবির চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, আন্তর্জাতিক বিভাগের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলম, মে ইন্টারন্যাশনালের উপব্যবস্থাপনা পরিচালক লায়লা কাওকাইন আরা সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেড তথ্যপ্রযুক্তি-নির্ভর আধুনিক মেরিটাইম ডাটা ও পণ্যমূল্য অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে এনআরবিসি ব্যাংকের ডিউ ডিলিজেন্স প্রক্রিয়া আরও উন্নত হবে এবং বৈদেশিক বাণিজ্য-সম্পর্কিত ঝুঁকি কমানো সম্ভব হবে।

পূর্ববর্তী নিবন্ধসর্বাধুনিক সেবা নিয়ে এলোরূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং “রূপালীক্যাশ
পরবর্তী নিবন্ধসেরা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ‘ডিএইচএল-ডেইলি স্টারবিজনেস অ্যাওয়ার্ড’ পেলো ওয়ালটন