রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র বরিশাল বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে আগস্ট ২০২৫ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ সেপ্টেম্বর ) বরিশালস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

বিভাগীয় কার্যালয় বরিশাল কর্তৃক আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের আদায় বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম ।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের বরিশাল বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাহমুদ । এ সময় বরিশাল বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, কর্পোরেট শাখার নির্বাহীসহ সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধএনসিসি ব্যাংক এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর
পরবর্তী নিবন্ধট্রেড ইউনিয়ন গঠন করায় পাঁচজনের চাকরিচ্যুত করেছে আল আরাফাহ্ ব্যাংক