রূপালী ব্যাংকের রংপুর বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র রংপুর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে আগস্ট ২০২৫ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) নীলফামারীর সৈয়দপুরের ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

বিভাগীয় কার্যালয় রংপুর কর্তৃক আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের আদায় বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের রংপুর বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. মোস্তফা হামিদ ।

এ সময় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম, মো. আব্দুল মোতালেব হোসেন প্রামানিক, মো. শফিকুল ইসলাম ও মো. অহিদুজ্জামানসহ রংপুর বিভাগের আওতাধীন কর্পোরেট শাখার নির্বাহীসহ সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিকাশ হিসাবে রেমিটেন্স জমা করার সুবিধা চালু করেছে রূপালী ব্যাংক
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪০তম পর্ষদ সভা অনুষ্ঠিত